― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

দেবীদ্বারে চাঁদার কবর ঘোষণা হাসনাতের; সরকারি অফিসে ঘুষ বন্ধের কড়া হুঁশিয়ারি

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েই নিজের রূপকল্প স্পষ্ট করেছেন তরুণ তুর্কি হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার রাতে বেসরকারি ফলাফলে বিজয়ী হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া এক আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “দেবীদ্বারে আজ থেকে চাঁদার কবর ঘোষণা করলাম।” তাঁর এই বক্তব্য দেবীদ্বারের ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।

হাসনাত আবদুল্লাহর কণ্ঠে ছিল রাষ্ট্র সংস্কারের দৃঢ় প্রত্যয়। তিনি সরাসরি ঘোষণা দেন যে, দেবীদ্বারের কোনো সরকারি অফিস-আদালতে আর ঘুষ-দুর্নীতি চলবে না। এমনকি যারা দেবীদ্বারে সরকারি চাকরি করতে আসবেন, তাঁদেরও অনিয়মমুক্ত থাকার মানসিকতা নিয়ে আসার পরামর্শ দেন তিনি। টেন্ডারবাজি ও পেশিশক্তির রাজনীতির অবসান ঘটাতে তিনি এতটাই কঠোর যে, তাঁর বাবাও যদি কোনো অন্যায় কাজ নিয়ে আসেন, তবে তাঁকে বেঁধে রাখার জন্য সমর্থকদের নির্দেশ দেন।

প্রতিশোধের রাজনীতির পরিবর্তে ইনসাফের সমাজ গড়ার ডাক দিয়েছেন এই নবনির্বাচিত সাংসদ। তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাঁর সঙ্গে ছবি ব্যবহার করে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, তবে তাঁকে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে হবে। সিএনজি চালক থেকে শুরু করে বড় হোটেল ব্যবসায়ী—সবার উদ্দেশে হাসনাতের অভয়বাণী, “সরকারি ফি ছাড়া আর কাউকে এক পয়সাও দিতে হবে না।” তাঁর এই জয়কে তিনি স্রেফ ক্ষমতার পরিবর্তন নয়, বরং দেবীদ্বারের শুদ্ধিকরণ প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন।