― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঝালকাঠিতে ধানের শীষের জোয়ার; নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত ইলেন ভূট্টো

ঝালকাঠি-২ আসনের মানুষের কাছে ইসরাত সুলতানা ইলেন ভূট্টো নামটি কেবল একজন নেত্রীর নয়, বরং এক দীর্ঘ লড়াইয়ের স্মারক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে আবারও এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। শুক্রবার সকাল থেকেই ঝালকাঠি ও নলছিটির বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা ফুলের তোড়া আর স্লোগানে স্লোগানে তাঁর বাড়িতে ভিড় জমান। ২০০১ সালের পর আবারও এই জনপদ থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ইলেন ভূট্টো প্রমাণ করলেন, তৃণমূলের ভালোবাসাই রাজনীতির আসল শক্তি।

বিজয়ের পর নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে ইলেন ভূট্টো আবেগমথিত হয়ে পড়েন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিমকে ৪৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। প্রাপ্ত হিসাব অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬৯ হাজার ৮০৫ ভোট। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই জয় আমার নয়, এই জয় ঝালকাঠির প্রতিটি সাধারণ মানুষের। আপনারা যে আস্থা রেখেছেন, আমি আগামী দিনগুলোতে আপনাদের পাশে থেকে সেই আস্থার প্রতিদান দেব।”

নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। গত রাত থেকেই জেলা বিএনপির কার্যালয় এবং ইলেন ভূট্টোর বাসভবন ঘিরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চলেছে। সাধারণ ভোটারদের মতে, ইলেন ভূট্টোর এই জয় ঝালকাঠির উন্নয়নে নতুন গতির সঞ্চার করবে। দীর্ঘ বছর পর রাজপথে থাকা এই নেত্রীকে সংসদে পাঠাতে পেরে খুশি তাঁর কর্মী-সমর্থকরা।