― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

২০ মিনিট অবরুদ্ধ এনসিপি প্রার্থী; বিএনপি সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ

রংপুর-৪ আসনে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই পীরগাছা-কাউনিয়া এলাকায় তৈরি হয়েছে এক থমথমে পরিস্থিতি। ১১-দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন অভিযোগ করেছেন, বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া উপজেলার হারাগাছ মডেল ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা দেখতে গিয়ে তিনি বিএনপি কর্মীদের হাতে অবরুদ্ধ হন। প্রায় ২০ মিনিট সহস্রাধিক মানুষের ঘেরাটোপে আটকে থেকে শেষ পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তিনি উদ্ধার পান।

আখতার হোসেনের ভাষ্যমতে, গণনার সময় উপস্থিত থাকা প্রার্থীর আইনি অধিকার, কিন্তু কেন্দ্রে প্রবেশের পরই তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এনসিপি নেতাদের দাবি, উদ্ধার হয়ে ফেরার পথে বিএনপির সমর্থকরা প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ির কাচ ভাঙচুর করে। যদিও বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, উল্টো এনসিপি প্রার্থীই কর্মীদের ভয়ভীতি দেখিয়েছেন।

হারাগাছ থানা পুলিশ জানিয়েছে, সেখানে মানুষের জটলা তৈরি হয়েছিল ঠিকই, তবে দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হারাগাছ এলাকায় দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভোটের ফলাফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে এমন পাল্টাপাল্টি অভিযোগ সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে।