― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঢাকা-১৫ আসনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল; জামায়াতের বিরুদ্ধে ইসিতে নালিশ বিএনপির

নির্বাচনী মাঠে অর্থ ছড়িয়ে জনমত কেনার চেষ্টাকে নৈতিক পরাজয় ও রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার দুপুরে গুলশানে দলের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা ইনসাফ ও সততার বুলি আওড়ান, তাদের পক্ষ থেকে ভোট কেনার অপপ্রয়াস চরম দ্বিচারিতা। বিশেষ করে ঢাকা-১৫ আসনে দলটির শীর্ষ নেতার পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গিয়ে এক আইনজীবীর টাকা বিতরণের ভিডিও যেভাবে ছড়িয়ে পড়েছে, তা পুরো জাতির জন্য লজ্জাজনক। মাহদী আমিন প্রশ্ন তোলেন, খোদ দলীয় প্রধানের আসনেই যদি এই অবস্থা হয়, তবে সারাদেশে তারা কী করছে তা সহজেই অনুমেয়।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্বাচনী জনসভাগুলোতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দেশি-বিদেশি বিভিন্ন জরিপে বিএনপির পক্ষে যে বিশাল জনসমর্থন দেখা যাচ্ছে, তাতে একটি স্বচ্ছ নির্বাচন হলে বিএনপির জয় সুনিশ্চিত। আর এই অনিবার্য পরাজয় আঁচ করতে পেরে একটি নির্দিষ্ট পক্ষ এখন ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে অপপ্রচার, জালিয়াতি এবং সহিংসতার আশ্রয় নিচ্ছে। সাধারণ মানুষ ও শিশুদের অর্থ দিয়ে প্রলুব্ধ করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তিনি নির্বাচন কমিশনকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে মাহদী আমিন বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার কঠোর নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, কুমিল্লা-১১ ও বগুড়া-৪ আসনে চিহ্নিত সন্ত্রাসীরা রাতের আঁধারে হামলা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এছাড়া ভোটারদের আইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করে ডিজিটাল কারচুপির যে নীল নকশা করা হচ্ছে, গণতন্ত্রকামী জনগণ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, যত ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের জয় হবেই।