― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মানের বাংলাদেশ গড়তে চায় জামায়াত ; ঝালকাঠিতে জামায়াত আমির

ঝালকাঠিতে এক বিশাল নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে, কেউ পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে। শুক্রবার দুপুরে ঝালকাঠি বয়েজ স্কুল মাঠে আয়োজিত এই সভায় তিনি নেতাকর্মীদের অভয় দিয়ে বলেন, “ভোটের অধিকার রক্ষায় প্রতিরোধ গড়ুন; প্রয়োজনে মামলা আমার নামে হোক।” তিনি একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন, যেখানে নারীদের মর্যাদা ও নিরাপত্তা হবে প্রশ্নাতীত এবং ঘরে-বাইরে বা কর্মক্ষেত্রে তারা সম্পূর্ণ নিরাপদ থাকবেন।

ডা. শফিকুর রহমান গত ৫৪ বছরের বিচারহীনতা ও দুর্নীতির কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান বিচার ব্যবস্থায় টাকা ও ক্ষমতার দাপট সাধারণ মানুষের অধিকার হরণ করছে। তিনি এমন এক রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দেন যেখানে আইনের শাসন সবার জন্য সমান হবে এবং অপরাধ করলে স্বয়ং প্রধানমন্ত্রীকেও বিচারের মুখোমুখি হতে হবে। তিনি আরও জানান, দেশ থেকে পাচার হওয়া জনগণের বিপুল অর্থ ফিরিয়ে আনতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এবং চাঁদাবাজি-দখলবাজির কোনো স্থান এই দেশে থাকবে না।

তরুণ প্রজন্মের ওপর আস্থা রেখে জামায়াত আমীর বলেন, জুলাই আন্দোলনের বীরত্বের কারণেই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তিনি যুবসমাজকে বেকার ভাতার পরিবর্তে স্থায়ী কর্মসংস্থানের নিশ্চয়তা দেন এবং খুব শীঘ্রই দেশের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার ইচ্ছা পোষণ করেন। জনসভায় বিশেষ অতিথি হিসেবে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের দলীয় প্রার্থীসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈষম্যমুক্ত সমাজ ও ইনসাফ কায়েমের এই আহ্বানে বয়েজ স্কুল মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।