― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

জাল সিল কাণ্ডে জামায়াত নেতার নির্দেশ; আদালতে প্রেস মালিকের বিস্ফোরক স্বীকারোক্তি

লক্ষ্মীপুরে ভোটের জাল সিল তৈরির ঘটনায় থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া প্রিন্টিং প্রেসের মালিক সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানিয়েছেন, কার ইশারায় তিনি এই অবৈধ সিলগুলো বানিয়েছিলেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি সরাসরি আঙুল তুলেছেন স্থানীয় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের দিকে। এই জবানবন্দির পর জেলাজুড়ে শুরু হয়েছে তোলপাড়।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার বিকেলে, যখন শহরের মারইয়াম প্রেসে অভিযান চালিয়ে পুলিশ ছয়টি জাল সিল ও সিল তৈরির সরঞ্জাম জব্দ করে। সোহেল রানা পুলিশকে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সিল তৈরির অর্ডার দিয়েছিলেন জামায়াত নেতা শরীফ। জামায়াতে ইসলামীর ৪ নম্বর ওয়ার্ডের এই সেক্রেটারি অবশ্য ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই লাপাত্তা। যদিও দলটির জেলা আমির দাবি করেছেন, সৌরভকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি নাকি ভোটারদের ‘ভোট দেওয়া’ শেখানোর জন্য এসব সিল বানিয়েছিলেন।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপ। বিএনপি এই ঘটনাকে বড় ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা নির্বাচনী কারচুপির নকশা হিসেবে দেখছে। বিপরীতে জামায়াত দাবি করেছে, বিএনপির অভিযোগ বানোয়াট। তবে পুলিশ প্রশাসন বিষয়টি হালকাভাবে দেখছে না। তারা খতিয়ে দেখছে এটি কেবল নিছক ‘প্রশিক্ষণ’ ছিল না কি নির্বাচনের দিন ব্যালট পেপারে জাল সিল মেরে ভোট চুরির কোনো গভীর ষড়যন্ত্র। পলাতক জামায়াত নেতা শরীফকে গ্রেপ্তার করতে পারলেই এই রহস্যের জট পুরোপুরি খুলবে বলে আশা করা হচ্ছে।