― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

জামায়াত আমিরের মন্তব্য ঘিরে বিতর্ক; ঝালকাঠিতে নারীদের ‘ঝাড়ু মিছিল’

কর্মজীবী নারীদের মর্যাদা ও অবস্থান নিয়ে বিরূপ মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে ঝালকাঠির রাজাপুর। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া একটি বক্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে রাজাপুরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন শত শত নারী। ‘সম্মিলিত নারী সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশার নারীরা অংশ নেন। রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রের চাকা সচল রাখতে নারীরা যখন ঘরে-বাইরে সমানতালে শ্রম দিচ্ছেন, তখন একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা বলেন, কর্মজীবী নারীদের ছোট করে দেখার অর্থ হলো দেশের উন্নয়নকে অস্বীকার করা। এ ধরনের বক্তব্য সমাজে নারী বিদ্বেষ ছড়িয়ে দেয় এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি তোলেন।

প্রতিবাদ সভা থেকে জামায়াত আমিরকে তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেললে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। রাজনৈতিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়ে নারীরা জানান, উন্নয়নশীল বাংলাদেশে কোনোভাবেই মধ্যযুগীয় ধ্যানধারণা চাপিয়ে দেওয়া সহ্য করা হবে না।