আর্সেনালের সামনে সুযোগ এসেছিল ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার। কারণ, ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের কাছে সিটি হেরে গিয়েছিল। তবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে গোলশূন্য ড্র করে তা কাজে লাগাতে পারেনি আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শনিবার রাতের ম্যাচে ড্র করেছে মিকেল আর্তেতার দল। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ড্র করল দলটি।
গোলের জন্য ১৫ টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখলেও পুরো ম্যাচে আর গোলের দেখা পায়নি গানার্সরা। জবাবে ফরেস্ট ম্যাচে ৬টি শট নিলেও, কারোর প্রচেষ্টাই লক্ষ্যে ছিল না।
এতে ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
বার্নলির সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করা লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই ম্যানচেস্টার ইউনাইটেড।



