― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

বিসিবি পরিচালকের আপত্তিকর মন্তব্য: বিপিএল বর্জনের ডাক কোয়াবের

বিসিবি পরিচালক নাজমুল ইসলামের এক আপত্তিকর মন্তব্যের জেরে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল খেলা বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ বা কোয়াবের অন্তর্ভুক্ত খেলোয়াররা।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটাররা “আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে” পারেনি এবং তাদের পেছনে “খরচ করা হচ্ছে” বলে পরিচালক নাজমুল ইসলামের করা মন্তব্যের কয়েক ঘণ্টা পর এই সিদ্ধান্তের কথা জানালো কোয়াব।

বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে পরীক্ষিত ‘ভারতের এজেন্ট’ বলে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগও দাবি করেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন।

মিথুন গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক ভিডিওবার্তায় এই ঘোষণা দেন।

মোহাম্মদ মিথুন ভিডিওবার্তায় বলেন, “একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই প্লেয়ারদের নিয়ে এমন কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট উনার রিজাইন (পদত্যাগ) চাচ্ছি। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচের আগে আমরা তার পদত্যাগ দাবি করছি।

কোয়াব সভাপতি আরো বলেন, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ ঘোষণা করছি।”

বাংলাদেশের জাতীয় পর্যায়ের সাবেক ও বর্তমান প্রায় সব ক্রিকেটারই কোয়াবের সদস্য হওয়ায় তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটে বড় ধরনের বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা।

বিসিবি পরিচালকের বিরূপ মন্তব্যের পর সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিবি এই ধরনের মন্তব্যের দায়ভার গ্রহণ করবে না এবং বিসিবির মিডিয়া ও কমিউনিকশন্স বোর্ডের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্রের মন্তব্য ছাড়া কোনো মন্তব্য বিসিবির বক্তব্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

এর বাইরে করা যে কোনো রকম মন্তব্য ব্যক্তির ব্যক্তিগত মতামত এবং তা বিসিবির অবস্থান নয় বলেও বিসিবি’র বিবৃতিতে বল হয়েছে।

ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে আরো উল্লেখ করেছে, কোন ব্যক্তির মন্তব্য বা আচরণ ‘ক্রিকেটারদের প্রতি অসম্মানসূচক’ হলে বা তা ‘বাংলাদেশ ক্রিকেটের সুনাম ও অখণ্ডতার’ জন্য ক্ষতির কারণ হলে বিসিবি তার বিরুদ্ধে যথোপযুক্ত শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবে।