― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ। নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় সংস্থাটি। কিন্তু ভোটের দিন নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে শঙ্কা তৈরি হয়েছে।

পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, ভোটের দিন মাঠপর্যায়ে রাজনৈতিক ও অন্যান্য চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে। তাই নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চায় পুলিশ।

অপরাধ বিশ্লেষকদের মতে, ভোটের দিন আইন অমান্যকারীদের আইনের আওতায় আনতে পুলিশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করতে পারলে মূলত সুফল আসবে না।

পুলিশ সূত্রে জানা যায়, বাহিনীর শীর্ষ পর্যায় থেকে আশঙ্কা করা হচ্ছে, এবারের নির্বাচনে একাধিক রাজনৈতিক দল জয়ের জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করবে। ফলে কেউ কেউ সুষ্ঠু নির্বাচনের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

এমন পরিস্থিতি তৈরি হলে আইনভঙ্গকারীদের গ্রেপ্তার করতে গিয়ে রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে পুলিশকে। তখন সরকারের পক্ষথেকে যদি পুলিশকে দায়িত্ব পালনে পিছু হটার নির্দেশ দেওয়া হয়, তাহলে মাঠপর্যায়ে পুলিশের কার্যকর ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে।

পুলিশ সূত্র আরো জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত সপ্তাহে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভায় ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালনে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পূর্ণ সহযোগিতা চান পুলিশ মহাপরিদর্শক (আইপিজি) বাহারুল আলম।

বৈঠকে তিনি বলেছেন, রাজনৈতিক দল ও সরকারের পক্ষ থেকে সহযোগিতা না পেলে ভোটের দিন চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা পুলিশের পক্ষে সম্ভব হবে না। এতে ভবিষ্যতে পুলিশের অস্তিত্ব ও বিশ্বাসযোগ্যতা আরও সংকটে পড়তে পারে।

অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘নির্বাচনের দিন পুলিশকে কাজের স্বাধীনতা না দিলে কোনো ফল আসবে না। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাকে আইনের আওতায় আনতে পুলিশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পুলিশকে পুলিশের মতো দায়িত্ব পালন করতে দেওয়া উচিত।’

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের আইজিপি বাহারুল আলম গণমাধ্যমে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে ভয় ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করতে চায় পুলিশ।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কাছে সবুজসংকেত চাওয়া হয়েছে।’