ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজন সাক্ষাৎ ও কুসল বিনিময় করেন।
বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে জার্মান রাষ্ট্রদূত।
এ সময় জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।
বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত আমির।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়।



