― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক মারা গেছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

আজ সোমবার (১২জানুয়ারী) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. কায়েস আলী জানান, কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছনে রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি।

তিনি এগিয়ে গিয়ে দেখেন, রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন জানতে পারেন, ট্রেনের সাথে ধাক্কা লেগেছে। পরবর্তীতে তারা কয়েকজন পথচারী মিলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

তবে স্থানীয় কেউই ওই যুবকে পরিচয় জানাতে পারেনি। এছাড়া ওই যুবকের সাথে এমনকিছু পাওয়া যায়নি, যা দিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।