― Advertisement ―

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের বিক্ষোভ

বরিশাল মেইল ডেস্কবঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ...

কর পরিশোধে বিকাশের ডিজিটাল সলিউশন: ব্যাংকে যাওয়ার ঝামেলা শেষ

করপোরেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুল্ক ও কর প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে ‘করপোরেট ভ্যাট-ট্যাক্স পেমেন্ট সলিউশন’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে এই নতুন সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিকাশ জানিয়েছে, এই সেবার মাধ্যমে কোম্পানিগুলো তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ডিসবার্সমেন্ট ওয়ালেট ব্যবহার করে বিনা খরচে করপোরেট মার্চেন্ট ওয়ালেটে তহবিল স্থানান্তর করতে পারবে। এর ফলে এ-চালান ও ই-টিডিএস-এর মাধ্যমে বড় অঙ্কের সরকারি মাশুল পরিশোধ করা যাবে ঘরে বসেই। এখন থেকে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে কর জমা দেওয়ার জন্য ব্যাংকের শাখায় গিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না।

নতুন এই প্ল্যাটফর্মটি এনবিআর-এর ই-টিডিএস, আইবাস এবং বাংলাদেশ ব্যাংকের সিস্টেমের সাথে সরাসরি সংযুক্ত। ফলে প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে সরকারি ডাটাবেজে আপডেট হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল চালান তৈরি হবে। এতে ম্যানুয়াল কাজ বা কাগজের সার্টিফিকেটের ওপর নির্ভরতা কমবে, যা ব্যবসায়ী ও ভেন্ডরদের সময় সাশ্রয় করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, কর ব্যবস্থাপনাকে আধুনিক ও ডিজিটাইজড করার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, দেশে নগদ অর্থ বা ক্যাশ টাকা ছাপাতে ও ব্যবস্থাপনায় প্রতি বছর সরকারের প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। লেনদেন যত বেশি ডিজিটাল হবে, এই ব্যয় তত কমবে। ই-টিডিএস ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে দেশের সামগ্রিক রাজস্ব আদায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিকাশের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, ব্যাংকিং সময়ের সীমাবদ্ধতা কাটিয়ে সপ্তাহের যেকোনো দিন যেকোনো স্থান থেকে এখন কর পরিশোধ করা সম্ভব। এটি করপোরেট প্রতিষ্ঠানগুলোকে শতভাগ ডিজিটাল কর্মপরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে।