― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

এবারও প্রার্থী তালিকায় ব্যবসায়ীদের অধিক্য

গেলো কয়েকটি নির্বাচনের মতো এবারও সংসদে থাকছে ব্যবসায়ীদের দৌরাত্ম্য। অর্থ কিংবা প্রভাবের বিচারে বড় দলগুলোর পাশাপাশি ছোট দলেও গুরুত্বপূর্ণ এসব হেভিওয়েট প্রার্থী।

এবারও দলগুলো মনোনয়নের ক্ষেত্রে আগের মতো ব্যবসায়ীদের অগ্রাধিকার দিয়েছে।

প্রার্থীদের মনোনয়ন যাচাইবাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ হওয়াদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, এর মধ্যে ৮১৪ জনই ব্যবসায়ী।

ব্যবসায়ী প্রার্থী সবচেয়ে বেশি বিএনপিতে, ১৯৪ জন।এরপর সর্বোচ্চ ব্যবসায়ী প্রার্থী রয়েছেন ইসলামী আন্দোলনের, ৯৬ জন।

এরপর জাতীয় পার্টির ৮৯, জামায়াতের ৭৭, গণঅধিকার পরিষদের ৪২, খেলাফত মজলিসের ২৬, এনসিপির ১৬, এবি পার্টির ৮ ও খেলাফত আন্দোলনের ৩ জন ব্যবসায়ী প্রার্থী রয়েছেন।

বৈধ প্রার্থীর মধ্যে শুধু রাজনীতিই ‘একমাত্র পেশা’, এমন প্রার্থী হয়েছেন মাত্র ২৬ জন।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নে ব্যবসায়ীদের এত অগ্রাধিকার দেওয়া ভালো ইঙ্গিত নয়।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। সংসদ সদস্য হওয়াকে এখন অনেকে বিনিয়োগ মনে করেন। এতে অনেক মুনাফা পাওয়া যায়। ব্যবসায়ীদের বেশি প্রার্থী হওয়া তারই প্রতিফলন।’