― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

১২ ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রার প্রত্যাশা তারেক রহমানের

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে প্রথম সরাসরি শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকগুলো বছর সংগতকারণেই দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময় হয়নি। এ কারণে দলের তরফে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “মতপার্থক্য থাকলেও যেন মতবিভেদ না হয়।” তিনি আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। ৫ আগস্টের পরবর্তী বাস্তবতায় দেশকে যেকোনো মূল্যে গণতান্ত্রিক পথে রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশ পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে ধাবিত হবে বলে তিনি আশাবাদী।


বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারী, কৃষক, তরুণ ও প্রবাসীদের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করবে। কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে জাতীয় অর্জনগুলো ধরে রাখা সম্ভব হবে না বলেও তিনি সতর্ক করেন। দেশ পুনর্গঠনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


উপস্থিত নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদিকে, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় ৩৫০ জন প্রতিনিধি এই মিলনমেলায় অংশ নেন। মাহফুজ আনাম, মতিউর রহমান, তাসমিমা হোসেন এবং জিয়াউল হকের মতো জ্যেষ্ঠ সম্পাদকরা অনুষ্ঠানে উপস্থিত থেকে তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন।