― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশ দিল সরকার

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সম্প্রচার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিন্দুত্ববাদী কিছু সংগঠনের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে, মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসন্ন আইপিএল খেলার সকল সম্প্রচার বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

একই সঙ্গে আগামী টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতি নির্দেশ দেন তিনি।

সেই প্রেক্ষিতে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।