― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার শেষ বিদায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে চারটার পর ঢাকার জিয়া উদ্যানে জীবনসঙ্গী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখান থেকে আশপাশের বিভিন্ন এলাকার সব রাস্তা জুড়ে সমবেত হন দেশের দূর-দূরান্ত থেকে আসা বিএনপি নেতা, কর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।

এ সময় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও বাংলাদেশে আসেন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে। এছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও জানাজায় অংশ গ্রহণ করেন।

রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই জানাজায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তারেক রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারাও অংশ নেন।