বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার (৩১ ডিসম্বর) সকালে তার ছেলে তারেক রহমানের গুলশানের বাসায় নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার মরদেহ প্রথমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে তার মরদেহবাহী গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়।
আজ বুধবার সকাল নয়টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বের হয়ে যায়।
তবে ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ পরে নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়ার স্বজন ও বিএনপি’র নেতা কর্মীরা। পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে ২টা জানাজা হওয়ার কথা রয়েছে।
জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
ভোর থেকেই এভারকেয়ার হাসপাতালের আশেপাশে কড়া নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি বহরের সামনে পেছনেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরা রয়েছে।
এদিকে সারা দেশ থেকে খালেদা জিয়ার জানাজায় যোগ দিনে লাখ লাখ বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকায় পৌঁছেছেন।



