― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

তারেক রহমানের জন্য নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। ওই দিন থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য তার নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।

এছাড়া বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন জনাব তারেক রহমান।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রথম এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত এই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া তারেক রহমানের বাসা, অফিস এলাকা ও চলাচলের পথ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ ও তারেক রহমানের বাসভবন দেয়ালঘেঁষা হওয়ায় দুইটি বাসা ও তার অফিসকে একই নিরাপত্তা পরিকল্পনার আওতায় থাকবে।

বিশেষ করে বাসা ও অফিসের মধ্যকার দূরত্ব এবং চলাচলের পথকে নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করছেন নিরাপত্তার দ্বায়িত্তে থাকা কর্মকর্তারা।

তারেক রহমানের নিরপাত্তার বিষয়ে গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) রওনক আলম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট নিরাপত্তার বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে। আমরা চুড়ান্ত নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো।’