― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

শহীদ হাদী’র জন্য আজ রাষ্ট্রীয় শোক

দুর্বৃত্তের গুলিতে নিহত জুলাই আন্দোলনের ছাত্র নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জন্য আজ শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। জানাজা শেষে দাফন হবে আজই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে আজ অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর দুইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হবে। পরে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে জানাজা শেষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

এদিকে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সরকারের পক্ষ থেকে বারবার বিচারের আশ্বাস দেওয়া হলেও দমানো যাচ্ছেনা বিক্ষোভকারীদের। বিক্ষুব্ধ জনতাকে দমন করতে গতকাল শুক্রবার সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত অবস্থান নিতে দেখা গেছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের জন্য ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।

প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়। পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনদিন চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ই ডিসেম্বর মারা যান ওসমান হাদি।