― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

লাখো জনতার উপস্থিতি আর ভাইয়ের ইমামতিতে শহীদ হাদি’র শেষ বিদায়

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির জানাজা তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয়। জানাজায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরেই শহীদ ওসমান হাদিকে সমাহিত করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানাজা শেষে বলেন, ‘ওসমান হাদি বাংলাদেশিদের মনে চিরকাল বেঁচে থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রিয় হাদি তোমার যে কথা, তোমার যে দৃষ্টিভঙ্গি সবকিছু প্রশংসা করছে মানুষ। সেটা আমরা মনেপ্রানে গ্রহণ করছি, এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা যেন অনুসরণ করতে পারি।’