― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

যে কারণে পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাওয়া পিছিয়ে যাচ্ছে বলে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে এ খবর জানানো হয়।

এতে বলা হয়েছে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি আগামীকাল শনিবার পৌঁছাতে পারে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রবিববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’

এর আগে, বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার মধ্যরাত বা ভোরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে।

এদিকে খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি খালেদা জিয়াকে লন্ডনে নিতে এসেছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

কি আছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে?

নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের তথ্য অনুযায়ী, বিশেষ এই উড়োজাহাজে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প ও উন্নত কার্ডিয়াক মনিটর রয়েছে। এ ছাড়া এটিতে উন্নত ক্লাইমেট কনট্রোল ব্যবস্থা ও শব্দনিরোধক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা একজন সংকটাপন্ন রোগীর জন্য বিশেষ প্রয়োজন।

এটি পরিচালনা করেন কাতারের রয়্যাল মেডিক্যাল ইউনিটের একটি চিকিৎসক দল, যেখানে চারজন চিকিৎসক ও প্যারামেডিক অন্তর্ভুক্ত রয়েছেন। তারা যাত্রার সময় কার্ডিয়াক অ্যারেস্ট থেকে শুরু করে ট্রমা পর্যন্ত জরুরি অবস্থাগুলো দক্ষতার সঙ্গে সামাল দিতে সক্ষম।