নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান ডা. জুবাইদা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন ডা. জুবাইদা রহমান। এ সময় তারেক রহমান তাঁকে বিমান বন্দরে পৌঁছে দেন।
এ বিষয়ে বিস্তারিত আসছে….



