― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

দেশে প্রতিদিন গড়ে ১১ জনকে হত্যা করা হয়

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা, ক্ষমতাকেন্দ্রিক সংঘর্ষ, আধিপত্য বিস্তার এবং পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়ায় খুনের সংখ্যা হঠাৎ ঊর্ধ্বমুখী হয়েছে।

চলতি বছরের প্রথম ১০ মাসে দেশে খুন হয়েছেন ৩ হাজার ২৩০ জন মানুষ। সেই হিসাবে গড়ে প্রতিদিন খুন হচ্ছেন প্রায় ১১ জন। সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে ঢাকায় আর কম বরিশালে। এ তথ্য পুলিশ সদর দপ্তরের।

২০২৪ সালের একই সময়ে অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবরে খুন হয়েছিল ৩ হাজার ১৭ জন, আর ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ৫৬৩ জন। অর্থাৎ ২০২৪ সালের তুলনায় চলতি বছরের প্রথম ১০ মাসে খুন বেড়েছে ৭ শতাংশ, আর দুই বছরের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ।

২০২৫ সালে সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে জুলাই মাসে, ৩৬২টি। বিপরীতে সবচেয়ে কম খুন হয়েছে জানুয়ারিতে, ২৯৪টি।

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা, ক্ষমতাকেন্দ্রিক সংঘর্ষ, আধিপত্য বিস্তার এবং পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়ায় খুনের সংখ্যা হঠাৎ ঊর্ধ্বমুখী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক(এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘খুনের ঘটনা আগের মতোই রয়েছে। তবে সম্প্রতি রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত আক্রোশ বা দ্বন্দ্বের কারণেই হত্যার ঘটনা ঘটছে।

তিনি আরো বলেন, দেশে নির্বাচনী বছরে সহিংসতা স্বাভাবিকভাবেই বাড়ে। এবারও সহিংসতার ঘটনা ঘটছে। তবে আমরা এরই মধ্যে নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।