নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে বর্তমানে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আগের চেয়ে বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
আজ বুধবার (২৬ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বাইরে চলাফেরার ক্ষেত্রে নারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে বলেও দাবি করেন তিনি।
ড. দেবপ্রিয় বলেন, এই মুহূর্তে দেশে বিনিয়োগ না থাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। এর ফলে তরুণসমাজ, বিশেষ নারীরা আর্থিক দিক থেকে অনেক বেশি নিপীড়িত হচ্ছেন।
সস্প্রতি বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ‘৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে এবং তার বহুলাংশই হলেন নারী’ যোগ করেন ড. ভট্টাচার্য।
দেবপ্রিয় বলেন, ‘নারীরা আগের চেয়ে চলাফেরা, আচরণের ক্ষেত্রেও বাধার সম্মুখীন হচ্ছেন। গ্রামের নারীরা সামাজিক নিরাপত্তাহীনতায় রয়েছেন। পরিবার, সমাজ, প্রশাসন-কোথাও নিরাপত্তা পাচ্ছেন না।’
‘হিজড়া সম্প্রদায় সহ যেসব সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় আছে, তারা আত্মগোপনে চলে গেছে’ বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।



