― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

গণভোট অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক

গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে তারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ‘গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে পৃথক রঙের হবে। গণভোটে প্রশ্ন থাকবে একটি। হ্যাঁ অথবা না ভোট দিতে হবে ‘

এর আগে গত বৃহস্পতিবার সরকারের পক্ষথেকে গণভোট অনুষ্ঠানে সপ্তাহখানেকের মধ্যেই আইন করা হবে বলে জানিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

গত ২০শে নভেম্বর গণভোট আইন অনুমোদন করেছিল উপদেষ্টা পরিষদ। শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।