― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

২৭ সালের জুলাই থেকে সব প্রতিষ্ঠানে নগদ টাকা লেনদেন বন্ধ হবে

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের জুলাই মাস থেকে ব্যাংক, এমএফএস, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্ত লেনদেন ব্যবস্থা চালু হবে। এ ব্যবস্থায় নগদ টাকা দিয়ে বা ক্যাশ আউট করার আর প্রয়োজনীয়তা থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্ত লেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে অনুষ্ঠান থেকে গেটস ফাউন্ডেশনের মোজোলুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এই চুক্তি সই হয়।

এ সময় গভর্নর বলেন, ‘আন্ত লেনদেন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। লেনদেনে স্বচ্ছতা আনার জন্য ডিজিটাইজেশনের বিকল্প নেই। আর এ জন্যই আগামীতে এ ব্যবস্থায় যাওয়ার বিকল্প নেই। এতে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে, রাজস্ব আদায় বাড়বে।’

নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি করা হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, ‘এই চুক্তির আওতায় মোজোলুপের এই প্ল্যাটফর্মের নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইএসপি) বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।