― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

‘শোলে’ খ্যাত বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

বিনোদন ডেস্ক

ভারতীয় সিনেমার একজন সত্যিকারের কিংবদন্তি বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র আজ সোমবার (২৪ নভেম্বর) ৮৯ বছর বয়সে মারা গেছেন। শোলে সিনেমার নায়কের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন।

অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের ‘একটি যুগের সমাপ্তি ঘটেছে’ বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রবীণ অভিনেতা ও সংসদ সদস্য ধর্মেন্দ্রর মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি। অন্যতম জনপ্রিয় এই অভিনেতা তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে স্মরণীয় অনেক কাজ করেছেন।’

বিনোদন বিষয়ক ম্যাগাজিন ফিল্মফেয়ারের খবরে বলা হয়েছে, ধর্মেন্দ্রকে শেষ বিদায় জানাতে তাঁর স্ত্রী অভিনেত্রী হেমা মালিনী এবং তার মেয়ে এশা দেওল শ্মশান ঘাটে পৌঁছেছেন।

অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন মুম্বাইয়ের ওই শ্মশানে পৌঁছেছেন বলেও খবরে উল্লেখ করেছে ফিল্মফেয়ার। অভিনেতা আমির খান, অক্ষয় কুমার, সালমান খান, সঞ্জয় দত্ত এবং চলচ্চিত্র প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরও সেখানে গেছেন।

চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহরের বরাত দিয়ে মি. ধর্মেন্দ্র’র মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএনআই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামের একটি পোস্টে করণ জোহর লিখেছেন, ‘একটি যুগের সমাপ্তি। একজন কিংবদন্তি মেগাস্টার, মূলধারার সিনেমার একজন নায়ক, অবিশ্বাস্যরকম সুদর্শন অভিনেতা’

করণ আরো লিখেন, ‘পর্দায় যার উপস্থিতি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। তিনি ভারতীয় সিনেমার একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন এবং সর্বদা থাকবেন। আমাদের ইন্ডাস্ট্রির সবাই তাকে খুব ভালোবাসত। আমাদের ইন্ডাস্ট্রিতে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। এমন একটি শূন্যতা যা কেউ পূরণ করতে পারবে না।