― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

চাঁদাবাজির অভিযোগ, আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি ও হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর সব গাড়ির দোকান অর্ধদিবস বন্ধ রেখে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। চাঁদাবাজির হুমকি বন্ধ এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আগামী মাস থেকে গাড়ি ছাড় করা, নিবন্ধন করা ও সরকারকে রাজস্ব দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন গাড়ি ব্যবসায়ীরা।

আজ রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর বারিধারায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দোকান বন্ধ রেখে এ মানববন্ধন করেন গাড়ি ব্যবসায়ীরা।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি দেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক। এ সময় বারভিডা সদস্য ও গাড়ি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ সময় আবদুল হক বলেন, গত আগস্ট মাস থেকে বিভিন্ন গাড়ি ব্যবসায়ীর কাছে অব্যাহত ভাবে চাঁদা দাবি করা হচ্ছে। ভুয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজে একে ৪৭ রাইফেলের ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত ১২টি গাড়ি বিক্রয়কেন্দ্রে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এভাবে আতঙ্ক সৃষ্টি করে ফোন করে বলা হচ্ছে, চাঁদা না দিলে ব্যবসা করা যাবে না।

জনাব হক বলেন, এ বিষয়ে ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে, কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন। সে জন্যই এভাবে আমাদের রাস্তায় নেমে আসা। যদি এই মাসের মধ্যে এসব বন্ধ না হয়, সন্ত্রাসীরা গ্রেপ্তার না হয়, তাহলে আগামী মাস থেকে গাড়ি ছাড়, নিবন্ধন ও রাজস্ব দেওয়া বন্ধ করে দেওয়া হবে।

ব্যবসায়ীদের অভিযোগ, বারিধারা ও প্রগতি সরণি এলাকায় ধারাবাহিকভাবে গত কয়েক মাসে বিসমিল্লাহ কার সেন্টার, টার্বো অটো, বেগ অটো, কার সিলেকশন, হ্যালো কার, জুম অটো, বিশ্বাস ইমপোর্টসহ মোট ১২টি বিক্রয়কেন্দ্রের সামনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।