― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নতুন কর্মসূচি ঘোষণা দিলেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল মঙ্গলবার দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুশিয়ারী দেন শিক্ষক নেতারা।

আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয়, তাহলে লং মার্চ ও চলমান কর্মবিরতি চলবে।

এর আগে গতকাল রবিবার মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা-ভাতা বাড়ানোসহ তিনদফা দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠিপেটার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা।