― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

ঐশ্বরিয়ার কারণেই ‘দেবদাস’ সিনেমা থেকে বাদ পড়েন সালমান

বিনোদন ডেস্ক

সম্প্রতিক সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের ঝগড়া এবং সঞ্জয় লীলা বানসালির সঙ্গে নিজের মতবিরোধ নিয়ে কথা বলেছেন সংগীত পরিচালক ইসমাইল দরবার।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, অনেকেই জানেন না, ‘দেবদাস’ সিনেমায় বানসালির প্রথম পছন্দ ছিলেন সালমান খান। তবে ঐশ্বরিয়াকে পার্বতীর চরিত্রে কাস্ট করায় সালমানকে ছেঁটে ফেলতে বাধ্য হন পরিচালক। তার পরিবর্তে শাহরুখ খানকে নেওয়া হয়।

এর জেরেই বানসালির সঙ্গে সালমানের ঝামেলা বাঁধে। সেই ঝামেলা আজ ২৩ বছরেও মিটেছে বললে ভুল হবে। বানসালির ছবিতে আর কোনোদিন কাজ করেননি ভাইজান।

ইসমাইল দরবারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঐশ্বরিয়া রাইয়ের প্রাক্তন প্রেমিক হওয়াতেই কি ‘দেবদাস’-এর জন্য সঞ্জয় লীলা বানসালি সালমানকে বাদ দেন?

এ বিষয়ে সংগীত পরিচালক বলেন, তাদের ঝগড়ার খবর তখন গণমাধ্যমে সয়লাব ছিল। আমাদের খুব খারাপ লাগছিল। তারা এতটাই কাছাকাছি ছিল যে তাদের লড়াই করা উচিত ছিল না। কিন্তু এখন এসব বিষয় পুরনো হয়ে গেছে এবং সালমান নিজেও এতটাই বুদ্ধিমান যে তিনি কখনো এসব নিয়ে কথা বলেন না’।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া