― Advertisement ―

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের ৩ গবেষক

আন্তর্জাতিক ডেস্ক

এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন গবেষক। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর গবেষণার জন্য তাদের এই আন্তর্জতিক সম্মাননায় ভূষিত করা হয়।

নোবেলপ্রাপ্তরা হলেন: যুক্তরাষ্ট্রের মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাগাগুচি।

বাংলাদেশ সময় আজ সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার সুইডেনের স্টকহোমে চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা নিজের অঙ্গপ্রতঙ্গের ক্ষতি না করে কেমন করে জীবাণু থেকে সুরক্ষা দেয়, সেই কৌশল উদঘাটনের স্বীকৃতি হিসেবে ও চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নোবেল দেওয়া হলো এই তিন বিজ্ঞানীকে।