নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত নয় জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও কমপক্ষে ১০৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। চলতি বছর যা একদিনে সর্বোচ্চ বলে জানা গেছে।
রবিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই ডেঙ্গুতে সাতজন মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন প্রাণ হারিয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২১২ জনের প্রাণ গেলো। অপরদিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৫০ হাজারে গিয়ে ঠেকেছে।



