― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানাদের দল। এটি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের মেয়েদের মাত্র দ্বিতীয় জয় হলেও এসেছে একেবারে দাপটের সঙ্গে।

প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর খুব সহজেই রান তাড়া করে তারা। অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং উপহার দেন রুবাইয়া হায়দার। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। ৪৪ বলে ২৩ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন স্বর্ণা আক্তার—মাত্র ৫ রান খরচায় ৩.৩ ওভারে নেন ৩ উইকেট। এ ছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট, আর রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নিশি একটি করে উইকেট শিকার করেন।