নিজস্ব প্রতিবেদক
যশোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। উৎপত্তিস্থল ছিল যশোরের মণিরামপুর উপজেলায়।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়।
যশোর বিমানবাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে, মণিরামপুর এলাকায়। যদিও ভূকম্পনের মাত্রা খুব বেশি ছিল না, তবে এটি চলতি সেপ্টেম্বর মাসে দেশের ভেতরে তৃতীয়বারের মতো অনুভূত ভূমিকম্প।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিষাত জামান বলেন, ‘৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলেও এর তীব্রতা ছিল তুলনামূলকভাবে কম। ফলে অধিকাংশ মানুষ সেটি বুঝতেও পারেনি।



