― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

হিন্দুদের শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। শুভেচ্ছা বার্তাটি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শারদীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য দলের সর্বস্তরের জনশক্তি এবং শান্তিপ্রিয় দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘সারা দুনিয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত এবং প্রশংসিত। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মসহ নানা আচার-অনুষ্ঠান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে পালন করে আসছে। এমন শান্তিপূর্ণ সহাবস্থানের নজির তামাম দুনিয়ার ইতিহাসে বিরল।’