বিনোদন ডেস্ক
ভিকি-ক্যাটরিনার সন্তান আগমনের খবর জানানোর পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট, যেখানে দেখা যায়— সালমনের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে তাদের ছবি শেয়ার করে অভিনন্দন জানানো হয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের।
পোস্টটি দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা রসিকতা ও আলোচনা। কেউ লিখেছেন, এটা তো আসল নয়। আবার কেউ মন্তব্য করেছেন, ভাই পোস্ট করে মুছে ফেলেছেন। এমনকি একজন লিখেছেন, ভাইজান ভিকির জায়গায় থাকলে ভালো হতো, কিন্তু রাগের কারণে নিজের প্রেমজীবন নষ্ট করেছেন।
ক্যাটরিনা ও ভিকির বিয়ের পর থেকেই গর্ভাবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে দম্পতি নিজেদের সুখবর প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় মিষ্টি শুভেচ্ছা ও মিমের বন্যা বয়ে যায়। তবে সালমানের নামে এই অভিনন্দন পোস্টটি সত্যি নাকি ভুয়া তা নিয়ে নেটিজেনদের মধ্যে এখনো চলছে তর্ক-বিতর্ক।



