― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

দেশের বিমানবন্দরে সাইবার হামলার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে সাইবার হামলার আশঙ্কা করছে অ্যাভিয়েশন সংশ্লিষ্ট গোয়েন্দারা।

গোয়েন্দাদের প্রতিবেদন নিয়ে সাইবার হামলা প্রতিরোধে গতকাল রোববার অনির্ধারিত বিশেষ বৈঠক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ইতোমধ্যেই সংস্থাটির ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে সেই হামলায় বড় ধরনের কোন ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বেবিচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন, ইউরোপের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলা ও হামলার ঝুঁকির পরিপ্রেক্ষিতে সারাদেশের বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করা হয়েছে।

তিনি বলেন, ঝুঁকির মুখে রয়েছে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর। বিভিন্ন অভ্যন্তরীণ বিমানবন্দরে সর্বোচ্চ নজরদারি করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।