ক্রীড়া ডেস্ক
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেয়ে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসজুড়ে দাপুটে ব্যাটিং করে বাংলাদেশ। আর তাতে শেষ দুই ওভারে লক্ষ্যমাত্রা নেমে আসে মাত্র ১২ রানে। হাতে ছিল সাত উইকেট।
১৯তম ওভারে দুশমন্ত চামিরার তৃতীয় বলে তাওহিদ হৃদয় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ৫৮ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর দুই চারে ম্যাচ টাই করেন জাকের।
এরপর শেষ ওভারে নাটকীয়তার পর নাসুম জয়সূচক রান নিলে বাংলাদেশ ম্যাচটি জিতে যায় চার উইকেটে।
তাওহিদের দুরন্ত ইনিংসের আগে বাংলাদেশের জন্য জয়ের ভিত তৈরি করে দেন সাইফ হাসান। এশিয়া কাপে বিকল্প ওপেনার হিসেবে যাওয়া সাইফের এটি ছিল দ্বিতীয় ম্যাচ।
এর আগে, দাসুন শানাকার ব্যাটে বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। এই অভিজ্ঞ ব্যাটার ৩৭ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। শানাকার ঝড়ের মাঝেও দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট।



