― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

সাদাপাথরে প্রশাসনের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর ও বালু লুট এবং পরিবেশ ঠিক রাখতে নৌকা চলাচলের ওপর নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। এই নির্দেশনা অনুযায়ী, পর্যটকবাহী নৌকা ছাড়া আর কোনো নৌকা সাদাপাথরে চলাচল করতে পারবে না।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) মাইকিং করে এ নির্দেশনা প্রচার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

প্রশাসনের নতুন নির্দেশনায় আরো বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটন স্পট পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।