বিনোদন ডেস্ক
সালমান-ঐশ্বরিয়ার অসমাপ্ত প্রেম নিয়ে বিখ্যাত পরিচালক প্রহ্লদ কাক্কর সম্প্রতি এক সাক্ষাৎকারে অনেক অজানা তথ্য প্রকাশ করেছেন। প্রহ্লদ তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও খোলাখুলি কথা বলেছেন।
মূলত পরিচালক প্রহ্লাদ ঐশ্বরিয়ার মায়ের অ্যাপার্টমেন্টেই থাকেন। বিয়ের আগে ঐশ্বরিয়াও সেখানেই থাকতেন। কাছাকাছি থাকার কারণে প্রহ্লাদ তাঁর জীবনের উত্থান-পতন প্রত্যক্ষ করেছেন।
পরিচালক প্রহ্লাদ কাক্কর বলেন, সালমান খানের ঐশ্বরিয়ার প্রতি অধিকারবোধ ছিল আকাশছোঁয়া। সালমান ওর প্রতি অত্যাধিক আক্রমণাত্মক এবং আবেগপ্রবণ আচরণ করত। এতটাই অধিকারবোধ ছিল যে, কারও পক্ষেই সেটা দীর্ঘ সময় সহ্য করা সম্ভব নয়।
তিনি বলেন, সে (সালমান) লবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করত, দেওয়ালে মাথা ঠুকত। এই বিচ্ছেদ সবার জন্যই স্বস্তির ছিল। ঐশ্বরিয়া বিচ্ছেদ নিয়ে ভেঙে পড়েননি, কিন্তু তিনি ব্যথিত হয়েছিলেন।
প্রহ্লাদ আরও দাবি করেন, ঐশ্বরিয়া এখন আর আগের মতো নিয়মিত কাজ করেন না ঠিক এই আঘাতের কারণেই। এর আগে সে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ ছিল।



