― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সাবেক পুলিশ প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে গ্ৰেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি ‘নাটক’ সাজিয়ে সাত জনকে হত্যার অভিযোগে হওয়া মামলায় তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।

আজ সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ই অক্টোবর কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল পুলিশের সহায়তায় গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় অভিযান চালায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সাত জন নিহত হন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেন , ওই ঘটনায় নিহত সাত যুবককে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে ওই দোতলা ভবনে আটকে রেখে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছিলো।

তিনি একে বিচার বহির্ভুত হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, ওই সাত যুবকের কারো কোনো জঙ্গি সম্পৃক্ততা ছিলো না বলে তদন্তে উঠে এসেছে।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া বাকি চারজনের মধ্যে তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান মনিরুল ইসলামসহ অভিযানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নাম রয়েছে বলে জানান তিনি।