― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

‘অসমাপ্ত আত্মজীবনী’ শেখ মুজিবের লেখা নয়! তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাড়ে পনের বছরের মধ্যে বহুল আলোচিত ছিল একটি বই। শেখ মুজিবের জীবন নিয়ে নিজের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালে এই বইটি প্রকাশিত হয়। তবে সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ পদবী, নগদ টাকা ও ফ্ল্যাট পেয়েছেন।

এ নিয়ে তদন্তে নেমেছে দুদক। ‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানিয়েছেন, এ ঘটনার তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।

২০১২ সালে প্রকাশের পর বইটির সম্পাদক এবং প্রকাশকরা জানিয়েছিলেন, এই আত্মজীবনীতে মূলত ঠাঁই পেয়েছে ১৯৫৪ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলী।

১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন শেখ মুজিবুর রহমান। আত্মজীবনীর পাশাপাশি এই নেতা আরও বেশ কয়েকটি বিষয় তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন।

এই প্রকাশনার সাথে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের ১২৩ জনের একটি দল।