― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

দেশের ২০ জেলায় বন্যার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
গত ২৪ ঘণ্টায় দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম ও মিজোরামে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দেশের ভারি বৃষ্টি মিলিয়ে আগামী তিন দিন পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার পদ্মা নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্রহ্মপুত্র ও যমুনার পানিও আগামী তিন দিন বাড়তে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এরপর দুই দিন পানির উচ্চতা স্থিতিশীল থাকবে।

এদিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ২০ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তবে এই বন্যা ভারতীয়দের ‘পানি সন্ত্রাসের’ কারণে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শঙ্কার কথা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সেমি এবং দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৬ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ১২ ঘণ্টা এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে পানির উচ্চতা কমে বিপৎসীমার নিচে নেমে আসতে পারে। গঙ্গা নদীর পানি আগামী দুই দিন স্থিতিশীল থাকবে, এরপর তিন দিন হ্রাস পাবে।

বন্যা পূর্বাভাস বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ও উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার নদীতে স্বাভাবিকের চেয়ে উচু জোয়ার দেখা যাচ্ছে, যা আগামী দুই দিন অব্যাহত থেকে তৃতীয় দিনে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।