ডেস্ক রিপোর্ট
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেছেন, ‘আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে।’
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকায় নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এ সময় ইসি সচিব বলেন, ‘রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ৩১৮টি আবেদন জমা পড়েছে। এগুলো নিয়ে পর্যালোচনা চলছে বলেও জানান তিনি।



