― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

আজ মঙ্গলবার (২২ জুলাই ) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

এ সময় সায়েদুর রহমান বলেন, নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট ও একজন শিক্ষক রয়েছেন। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তাদের শনাক্তের পর পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।