― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫


ডেস্ক রিপোর্ট :

ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

আজ বুধবার (৪ মে) ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় সকাল সোয়া ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনা স্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের ২টি ইউনিট উদ্ধারে কাজ করছে।