― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

দুবাইয়ে বিট কয়েনে বিল পরিশোধের সুবিধা আসছে

ডেস্ক রিপোর্ট :
দুবাইয়ে বিট কয়েনে (ক্রিপ্টোকারেন্সি) বেতন ও বিভিন্ন ধরণের বিল পরিশোধের সুবিধা আসছে। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ক্রিপ্টো গ্রহণের হার বাড়ছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শীঘ্রই ইউটিলিটি বিল, মুদি বাজারের পণ্য, ট্রাফিক ফাইন এমনকি বেতন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিতে পরিশোধের সুযোগ তৈরি হতে পারে।

এ বিষয়ে দেশটির সরকার সম্প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ দেখে একটি বড় পদক্ষেপ নিয়েছে—সরকারি সেবার জন্য ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করার অনুমোদন দেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুবাইয়ের অর্থ বিভাগ ও আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম ক্রিপ্টো ডটকম-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

বিট ওয়েসিস-এর সিইও ও সহপ্রতিষ্ঠাতা ওলা দাউদিন বলেন, ‘দুবাই সরকার যখন সরকারি সেবায় ক্রিপ্টো পেমেন্টের অনুমতি দেয়, তখন এটি শুধু বিনিয়োগ নয়, বরং প্রযুক্তির একটি বাস্তব প্রয়োগ হিসেবে প্রতিষ্ঠিত হয়।’

তিনি বলেন, এগুলো ভবিষ্যতের ধারণা নয়—এখনকার বাস্তবতা।’ ইতোমধ্যে দেশটির কিছু রিয়েল এস্টেট কম্পানি, এয়ারলাইনস ও ফুয়েল রিটেইলাররা ক্রিপ্টোকারেন্সিকে পেমেন্ট মেথড হিসেবে গ্রহণ করছে।

আইসিএম-এর আঞ্চলিক ব্যবস্থাপক সাই মাহেশ বলেন, ‘দুবাইয়ের শক্তিশালী আর্থিক অবকাঠামো, একাধিক এক্সচেঞ্জের উপস্থিতি ও সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো ক্রিপ্টোকারেন্সি গ্রহণে সহায়তা করছে।

সূত্র : খালিজ টাইমস