ছবির কথায় আজ থাকছে কামার পাড়ার ব্যস্ততার কথা :

কোরবানির ঈদের আর মাত্র দুই দিন বাকি। বরিশালে পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে প্রতিটি কামার পাড়ায়।

এখন চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। ঈদের নামাজের পর পশু কোরবানির মধ্য দিয়েই শুরু হবে কোরবানির আনুষ্ঠানিকতা।

তাই কোরবানির কাজে ব্যবহৃত দা, ছেনি, ছুরি, চাপাতি সানিয়ে নিচ্ছেন সবাই। সারা বছর তেমন ব্যবহার না হলেও কোরবানির ঈদের দিনে এসব যন্ত্রের ব্যবহার খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে।

তাই তো কোরবানিকে সামনে রেখে কামারপাড়ায় ভিড় করছেন সবাই।



