― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

অনলাইন জুয়া নিষিদ্ধ করল সরকার

ডেস্ক রিপোর্ট:
অবশেষে সব ধরণের অনলাইন জুয়া নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনের অনুমোদন দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এ সপ্তাহে আইনটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব বলেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, আগের সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা বাতিল হয়েছে। এর ফলে আগের সরকারের মনগড়া ৯০ শতাংশ রাজনৈতিক মামলা বাতিল হয়ে যাবে।

আইন উপদেষ্টা বলেন, নতুন সাইবার নিরাপত্তা আইনে সব ধরণের অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। এতে যুব সমাজ ধংসের হাত থেকে অনেকটাই রেহাই পাবে। এ ছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। যা আগের আইনে ছিল না।

তিনি জানান, বিগত সরকারের আমলে জাতির পিতা এবং জাতীয় পতাকা অবমাননা নিয়ে যেসব মামলা হতো সেগুলোসহ ৯টি ধারা বাতিল হয়েছে। বাতিল হওয়া ৯টি ধারায় ৯৫ শতাংশ মামলা হতো, যা এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আইন উপদেষ্টা আরো বলেন, তিনটা আইনের অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। ‘সীমানা পুনর্নির্ধারণ’ আইনের খসড়া অনুমোদন। সিভিল প্রসিডিউর কোর্ট-সিপিসি আইনের অনুমোদন। এর ফলে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি হবে।